বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সংকল্পের কথা জানিয়েছে তারা।

সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। যে অসাম্প্রদায়িক চেতনা ছিল মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশ গড়ার কথা জানিয়েছে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ।

দেশের অর্থনৈতিক মুক্তির অগ্রযাত্রায় স্ব স্ব অবস্থান থেকে অবদান রাখার কথা জানিয়েছে ৪৫তম বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ভরে উঠে ৩০ লাখ শহীদের স্মৃতিসৌধ।

বিষয়:বিজয় দিবস
প্রতিবেদক

রিজওয়ান কাদের

সিনিয়র স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…