বাংলাদেশ

চতুর্মুখী সমস্যায় নাকাল রাজধানীর মানুষ

চতুর্মুখী সমস্যায় নাকাল রাজধানীর মানুষ

বৃষ্টি, জলজট, যানজট আর রাস্তা খোড়াখুড়ির চতুর্মুখী সমস্যায় নাকাল রাজধানীর মানুষ। রাস্তায় চলাচলকারীরা বলছেন, সব রাস্তা একসাথে খুঁড়ে রাখা এবং বিকল্প রাস্তা না থাকায় বর্ষায় দুর্ভোগ চরমে উঠেছে।

বর্তমানে ঢাকায় একসাথে অনেকগুলো রাস্তায় ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে। খুঁড়ে রাখা হয়েছে প্রায় সব রাস্তা। ফলে বৃষ্টি হলে আগারগাঁও, মিরপুর, তেজগাঁও, মালিবাগসহ বেশিরভাগ রাস্থায় পানি জমে যায়। যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলতে হয়। হেঁটে চলা মানুষ পড়েন দারুণ বিপাকে।

বৃষ্টির কারণে পানি জমে থাকা আর খানাখন্দে ভরা রাস্তায় যানজটে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। প্রতিদিনই দুর্ভোগ বাড়ছে। দ্রুত উন্নয়ন কাজ শেষ করা এবং যানজট ও জলজট কমাতে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান রাজধানীবাসীর।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:জনদুভোর্গজলজটঢাকাবৃষ্টিযানজটরাস্তা খোড়াখুড়ি
প্রতিবেদক

মাশরুর শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার, চ্যানেল আই কমনওয়েলথ শিভনিং ফেলো,২০১৯ রিডিং ফেলো ,রিডিং ক্লাব ট্রাস্ট। এম.ফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…