রাজশাহী

ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনায় রুয়েটে ছুটি ঘোষণা

ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনায় রুয়েটে ছুটি ঘোষণা

রাজশাহীতে ল্যাপটপ চুরির ঘটনায় ছাত্রলীগের দু’গ্রুপের উত্তেজনার জের ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাত দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিলের ভবনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার  বিকেল ৩টা থেকে আগামী ১৮ নভেম্বর সকাল পর্যন্ত সাতদিন এ নির্দেশ বহাল থাকবে। রুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক কামরুজ্জামান হিরো বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী সাত দিন রুয়েটে সব ধরণের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। হলের সকল শিক্ষার্থীদের শুক্রবার বিকেল তিনটার মধ্যে হল ত্যাগের নিদের্শ দেয়া হয়েছে।

গত বুধবার রুয়েটের আব্দুল হামিদ হলে এক শিক্ষার্থীর ল্যাপটপ চুরি যায়। এর জের ধরে রুয়েট ছাত্রলীগের কর্মী সাকিল কবীরকে থাপ্পর মারেন রসায়ন বিভাগের শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর রায়। এর জের ধরে বুধবার রাত থেকে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।

সর্বশেষ বৃহস্পতিবার রাত নয়টার দিকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়।

প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…