বিনোদন

ছবি নয়, টেলিছবি

ছবি নয়, টেলিছবি

‘কুসুমপুরের কুসুম কলি’ টেলিছবিতে ইমন ও পপি

পপি ও ইমন—দুজনই চলচ্চিত্রের তারকা। চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন। আবার তারা একসঙ্গে অভিনয় করেছেন। চলচ্চিত্রে নয়, টেলিছবিতে, ছোট পর্দায়। নাম ‘কুসুমপুরের কুসুম কলি’। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। টেলিছবিটি তৈরি হয়েছে ঈদের জন্য।

বড় পর্দায় যার সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন, এবার ছোট পর্দার জন্য তার সঙ্গে কাজ করেছেন। কেমন লেগেছে? পপি বলেন, ‘ইমন কিন্তু দারুণ অভিনয় করেছে। আর এই টেলিছবির গল্পটি অসাধারণ। আমার চরিত্রও খুবই চ্যালেঞ্জিং।’

ইমন জানালেন, বছর পাঁচেক আগে ‘গার্মেন্টস কন্যা’ নামে একটি ছবিতে পপির বিপরীতে অভিনয় করেন তিনি। এতদিন পর তারা আবার একসঙ্গে কাজ করেছেন। বললেন, ‘পপি বড় মাপের একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজ করা আমার জন্য সত্যিই আনন্দের। আমি তো বলব, বড় পর্দার মতো ছোট পর্দার দর্শকও আমাদের কাজ দেখে মুগ্ধ হবেন।’

অন্য সাজে ইমন
বিষয়:ইমনপপি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…