বাংলাদেশ

চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান মাসুদ রানার ইন্তেকাল

চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান মাসুদ রানার ইন্তেকাল

চ্যানেল আইয়ের সিনিয়র ক্যামেরাম্যান মোহাম্মদ মাসুদ রানা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীর শোকাহত।

বেলা ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার নামাজে জানাযা সম্পন্ন হয়। পরে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার কামারকাঠি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাসুদ রানা চ্যানেল আইয়ের জনপ্রিয় রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘দেশ-বিদেশে রান্না’র’ নিয়মিত ক্যামেরাম্যান ছিলেন।

বিষয়:চ্যানেল অাইমাসুদ রানা
প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…