ফুটবল

চোটের থাবায় আবারও সাইডবেঞ্চে হালান্ড

বায়ার্নের হালান্ডের চোটের কারণে সাইডবেঞ্চে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্নের ফুটবলার হালান্ড চোটের কারণে মাঠের বাইরে বসে আছেন, তার পাশে অন্য খেলোয়াড়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্লিং হালান্ডকে ফুটবল থেকে বিরতি দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। পেশির চোটের কারণে হালান্ডকে দলের বাইরে রাখা হয়েছে, জানিয়েছে বুন্দেসলিগার ক্লাবটি।

সোমবার বরুশিয়ার ওয়েবসাইটে বিবৃতিতে হালান্ডের আপটেড জানায় ক্লাব কর্তৃপক্ষ।

‘পেশির চোটে ভুগছে হালান্ড। এই সমস্যার জন্য তার চিকিৎসা প্রয়োজন। আরও কিছু শারীরিক পরীক্ষা করাতে হবে তাকে।’

শনিবার হফেনহেইমের বিপক্ষে ম্যাচের ৬৩ মিনিটে গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় ২১ বছর বয়সী তারকাকে। ম্যাচের আগেও হাঁটুর চোটের কারণে চিকিৎসা নিতে হয়েছে তাকে। সবমিলিয়ে চোট সমস্যা ভালোভাবেই ঘিরে ধরেছে নরওয়ে তারকাকে।

সব দেখেশুনে দুদিন হালান্ডের মেডিকেল চেকআপ করানোর পরে তাকে বিশ্রামের পরিকল্পনা নিয়েছে ক্লাব। দলের সর্বোচ্চ গোলস্কোরারকে সুস্থ করেই মাঠে ফেরাতে চায় ডর্টমুন্ড।

পেশির চোটের কারণে চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয়বার মাঠের বাইরে ছিটকে গেলেন হালান্ড। মৌসুমে ১০ ম্যাচে খেলতে না পারলেও ১৬ গোল করে এখনো ক্লাবের সর্বোচ্চ গোলদাতা তিনিই।

বিষয়:ডর্টমুন্ডবুন্দেসলিগালিড স্পোর্টসহালান্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…