চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরির অভিযোগে শিশুকে দিনভর নির্যাতন

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৮:৪৮ পূর্বাহ্ন ২৭, অক্টোবর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

টাঙ্গাইলের মধুপুরে কলা চুরির অভিযোগে রেজাউল করিম নামের ১২ বছরের এক শিশুকে বেঁধে রেখে দিনভর অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জলছত্র বাজারে দুই ছড়ি কলা বিক্রি করতে এসে ওই শিশুটি এ নির্যাতনের শিকার হয়। রেজাউল বনাঞ্চললের ঝাটারবাইদ এলাকার গরু ব্যবসায়ী আলতাব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিশু ২দিন আগে একই এলাকার জনৈক হারাধন ও অপর এক ব্যক্তির বাগান থেকে দুই ছড়ি কলা চুরি করে মঙ্গলবার সকালে বাজারে বিক্রি করতে এসে ধরা পড়ে। ধরা পড়ার পর তার গলায় জুতার মালা পরিয়ে সারা বাজার ঘুরিয়ে অগ্নিসেনা ক্লাবের সামনের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সেখানে রেখে ক্রমাগত তার উপর নির্যাতন চালায় ক্লাবের সদস্য শাহাদৎ, রেজাউলসহ অনেকে।

এরপর বিকাল ৪টার দিকে ওই ক্লাবে ভেতরে ঢুকিয়ে কাঁচের বোতল দিয়ে শিশুটির হাতে পায়ে আঘাত করা হয়। ‘আবারও সাইজ’ করার জন্য তাকে তালাবদ্ধ করে নির্যাতনকারীরা বিরতি দিয়ে পাশেই ফুটবল মাঠে খেলা উপভোগ করতে যায়।

বাজার থেকে প্রায় দুইশ গজ দূরেই অরণখোলা পুলিশ ফাঁড়ি। শিশুটিকে পুলিশের কাছে না দিয়ে এমন নির্যাতনের ঘটনায় অনেকেরে মনে ক্ষোভের সঞ্চার হয়।

তবে অগ্নিসেনা ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন।

মধুপুর উপজেলার অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, কাজের জন্য দূরে ছিলাম। খবর শুনেই ঘটনাস্থলে এসেছি।

Reneta

নির্যাতনের পর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মুচলিকা রেখে কিশোরটিকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।

মধুপুর থানার ওসি সফিকুল ইসলামের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি ‘কোনো কিছু জানেন না’ বলে জানান।  কিছু জানতে পারলে ব্যবস্থা নিবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: মধুপুরশিশু নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT