আন্তর্জাতিক

চীনে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে পড়ছে

চীনে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে পড়ছে

চীনের ডুবে যাওয়া জাহাজ থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে পড়ছে।

চারশো জনেরও বেশি যাত্রী নিয়ে জাহাজটি ডুবে যাওয়ার পর রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত মাত্র ১৪ জনকে উদ্ধার করতে পেরেছে উদ্ধারকর্মীরা।

দেশটির যোগাযোগ মন্ত্রী বলেছেন, যতক্ষণ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা থাকবে ততক্ষণ তারা শত ভাগ চেষ্টা চালিয়ে যাবেন।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে জাহাজটি ডুবে যায়। ইস্টার্ন স্টার নামের জাহাজটিতে ৪শ’ ৫ জন চীনা যাত্রী, ৫ জন ট্রাভেল এজেন্সি কর্মকর্তা এবং ৪৭ জন নাবিক ছিলেন।

বিষয়:চীনা জাহাজ ডুবি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…