আন্তর্জাতিক

চীনে জাহাজ ডুবিতে ৫ মৃতদেহ উদ্ধার, শতাধিক নিখোঁজ

চীনে জাহাজ ডুবিতে ৫ মৃতদেহ উদ্ধার, শতাধিক নিখোঁজ

চীনের দক্ষিণাঞ্চলের ইয়াংজি নদীতে ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবির ঘটনায় ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ওই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কয়েকশত যাত্রী। জাহাজটিতে ৪শ ৫৮জন আরোহী ছিলো।

সোমবার রাতে ইস্টার্ন স্টার নামের জাহাজটি জিয়াংসু প্রদেশের নানজিং থেকে দক্ষিণ-পূর্বের শহর চোংকিংয়ে যাচ্ছিল। এখন পর্যন্ত জাহাজের ক্যাপ্টেন ও প্রকৌশলীসহ প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রবল ঝড় ও বাতাসের কারণে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। তবে জাহাজটির ভেতরে এখনো অনেকে জীবিত থাকতে পারেন বলে ধারণা করছেন তারা।

জাহাজটিতে ৪শ’৫ জন যাত্রী, ট্র্যাভেল এজেন্সির ৫ কর্মকর্তা এবং ৪৭ জন নাবিক ছিলেন।

বিষয়:চীনজাহাজ ডুবি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…