স্পোর্টস

চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে আবাহনীর জয়

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ফুটবল খেলোয়াড় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি দল নীল জার্সি পরা এবং অন্য দল কালো-সাদা জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান ম্যাচে জয় পেয়েছে আবাহনী। ম্যাচের অন্তিম মুহূর্তের গোলে ঐহিত্যবাহী লড়াইয়ে জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। রুবেল মিয়ার যোগ করা সময়ের গোলে মোহামেডানকে একমাত্র গোলে হারিয়ে জয়ে ফিরল তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এ নিয়ে দ্বিতীয় জয় পেলো আবাহনী। সাইফ স্পোর্টিংকে ৩-২ ব্যবধানে হারিয়ে লিগ শুরু করেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাছে ১-০ গোলে হেরে যায়। অন্যদিকে টানা তিন ম্যাচ হারলো মোহামেডান।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণে ছিল আবাহনী। বেশ কয়েখটি সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু কাজের কাজ করতে পারেনি।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধও গোলশূন্য থাকে। ৯০ মিনিটে ম্যাচের সুবর্ন সুযোগটি নষ্ট করে মোহামেডানের। এরপরই যোগ করা সময়ে রুবেলের গোল। জীবনের বাড়ানো বল ধরে ডান দিক থেকে এই ফরোয়ার্ডের শটে পরাস্ত হন মোহামেডান গোলকিপার মামুন।

দিনের প্রথম ম্যাচে বিজেএমসিকে ২-০ ব্যবধানে হারায় চট্টগ্রাম আবাহনী।

বিষয়:আবাহনীবাংলাদেশ প্রিমিয়ার লিগমোহামেডান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…