চাঁদপুরের কারাবন্দি উপজেলা চেয়ারম্যান কুমিল্লা মেডিকেলে

চাঁদপুরের কারাবন্দি উপজেলা চেয়ারম্যান কুমিল্লা মেডিকেলে ভর্তি হওয়ার সময় উপস্থিত জনতা ও পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী নূর আলমকে মারধর ঘটনায় কারাবন্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির গুরুত্বর অসুস্থ হওয়ার কারনে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করেন। শিশির ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মস্তিস্কজনিত রোগে ভুগছেন।
প্রসঙ্গত কচুয়া উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী নূর আলমকে গত ১৯ জুলাই মারধর করেন শাহজাহান শিশির। এ ঘটনায় নূর আলম বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।
গত ২৫ আগস্ট শাহজাহান শিশির চাঁদপুর আদালতে স্বেছায় আত্মসমর্পণ করতে আসলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। গত ২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে তাকে সাময়িকভাবে বহিস্কার করেন।







