বিনোদন

চলচ্চিত্রে বেকহ্যাম

চলচ্চিত্রে বেকহ্যাম

ফুটবল দুনিয়া থেকে বেড়িয়ে এসে এবার চলচ্চিত্রে নাম উঠালেন ডেভিড বেকহ্যাম। খেলাধুলার জগতে ডেভিড বেকহ্যাম পরিচিত মুখ। বিশ্ব ফুটবলে তার খ্যাতি অনেক আগে থেকেই। তিনি আগেই ঘোষণা ‍দিয়েছিলেন যে, খেলার জগৎ থেকে অবসর নেওয়ার পর তিনি সিনেমায় অভিনয় করবেন। তবে সেটা অনেকে গুজব হিসেবে অনেকে ধরে নিলেও, এবার তার শেয়ার করা কয়েকটি ছবি এটাকে সত্যি প্রমাণিত করলো। ছবিগুলো তার অভিনীত ‘কিং আর্থার : লিজেন্ড অব দ্য সোর্ড’ সিনেমার।

ছবিতে দেখা যায় বেকহ্যাম একজন সৈনিকের পোশাকে সজ্জিত। তার কোমরে তলোয়ার এবং তাকে দলনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেকহ্যাম ছবিটি তার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন এবং তাতে লিখেছেন ‘কিং আর্থার’ ছবির সেট থেকে। এই ছবিটি ছাড়াও বেকহ্যাম এই সিনেমায় তার আরেকটি লুকও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, একেবারে অচেনা বেকহ্যামকে। একেবারে বিকৃত মুখের চেহারা, কালো কালো দাঁত আর রক্তবর্ণ মুখ।

এর আগেও বেকহ্যামকে কয়েকটি ডকুমেন্টারিতে দেখা গেলেও, এই প্রথম তাকে কোন সিনেমায় পূর্ণাঙ্গ অভিনেতার চরিত্রে দেখা গেল। এই ছবিতে বেকহ্যামের সঙ্গে আরও অভিনয় করেছেন চার্লি হাননাম, জুড ল, জিমন হিউনসু।

ছবির কাহিনী গড়ে উঠেছে রাজা, রাজ্য, বৈধ উত্তরাধিকারীকে সিংহাসনচ্যুতি এবং যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে তা ফিরে পাওয়াকে কেন্দ্র করে। ছবিটি পরিচালনা করেছেন গাই রিচি। এরই মধ্যেই ছবিটির অফিসিয়াল ট্রেলার  প্রকাশিত হয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ১২ মে। হিন্দুস্থান টাইমস।

 

ইনস্টাগ্রামে বেকহ্যামের শেয়ার করা ছবি।

বিষয়:ডেভিড বেকহ্যাম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…