বাংলাদেশ

চট্টগ্রামে রোহিঙ্গাদের জন্য চীনের ৫৭ টন ত্রাণ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিচ্ছেন, জীবন বাঁচানোর জন্য পানিতে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য চীনের ৫৭ টন ত্রাণ সামগ্রী বাংলাদেশে পৌঁছেছে। আজ সকালে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের ত্রাণের প্রথম চালানটি আসে।

সকাল সাড়ে আটটার দিকে চীনের মানবিক ত্রাণ সহায়তা বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চীনা দূতাবাসের কর্মকর্তা জং জিয়াজু এই ত্রাণ সামগ্রীগুলো অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।

হাবিবুর রহমান বলেন, এই মানবিক ত্রাণ সহায়তা রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য কক্সবাজারে পাঠানো হবে। মিয়ানমারে সহিংসতা ও নির্যাতনের কারণে তারা বাংলাদেশে পালিয়ে এসেছে। তিনি জানান, পর্যায়ক্রমে চীন আরও ত্রাণ সামগ্রী পাঠাবে।

বিষয়:চীনরোহিঙ্গা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…