বাংলাদেশ

চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে তিনজনের মৃত্যু

চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে তিনজনের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী ইপিজেডে এম ও এস আউটফিট লি. নামে একটি প্রতিষ্ঠানের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ৩ শ্রমিকের মর্মান্তিক মুত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রেজাউল, শাহা আলম ও আরিফ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তারা প্রথমে সেপটিক ট্যাংকের ভেতর ঢুকে মোমবাতি জ্বালিয়ে বিষাক্ত গ্যাস আছে কিনা পরীক্ষা করে। এরপর দুই জন শ্রমিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারা ফিরে না আসায় তাদের খোঁজে আরেকজন ভেতরে ঢুকলে ৩ জনই বিষাক্ত গ্যাসে মুত্যুবরণ করে।

পরে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিহতের উদ্ধার করে।

বিষয়:চট্টগ্রামবিষাক্ত গ্যাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…