ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বৃষ্টির মধ্যে হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পেছনে লাল ইটের দেয়াল ও সবুজ গাছপালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে।
তিনি আজ (২৮ জুন) সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
একইসঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় যেসকল যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







