আন্তর্জাতিক

গ্রেপ্তার রুখতে সেনাবাহিনী ডাকলেন মালদ্বীপ প্রেসিডেন্ট

গ্রেপ্তার রুখতে সেনাবাহিনী ডাকলেন মালদ্বীপ প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন

মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে গ্রেপ্তার অথবা অভিশংসন প্রতিহত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

তবে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নে বিভক্ত হয়ে পড়েছে মালদ্বীপের নাগরিকেরা। রোববার রাত পর্যন্ত দেশটির প্রধান দুই রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ নিজ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।

এর আগে গত শুক্রবার সন্ত্রাসবাদের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিচারকে অবৈধ ঘোষণা করে দেশটির সুপ্রিমকোর্ট। একই সাথে বিরোধী দলের ১২জন সংসদ সদস্যকে মুক্তিরও আদেশ দেয়।

এই আদেশ প্রত্যাখ্যান করে অনির্দিষ্টকালের জন্য সরকারি কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির সরকার।

রোববার সংবাদ সম্মেলনে দেশটির অ্যাটর্নি জেনারেল মোহামেদ অনিল বলেছেন, প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে আটকের যে কোনো পদক্ষেপই হবে অবৈধ।

বিষয়:গ্রেফতার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…