তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনের টানা ৬ বার সর্বোচ্চ করদাতার পুরস্কার অর্জন

Grameenphone receives award for highest tax contribution for sixth consecutive year. Channel i News - চ্যানেল আই নিউজ

Grameenphone officials receiving award at a ceremony, with a decorated table and a backdrop featuring Bangladesh’s 50th anniversary logo. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় কোষাগারে সর্বোচ্চ পরিমাণ কর প্রদানের জন্য ২০১৫-১৬ কর বছর থেকে টানা ষষ্ঠবারের মতো এ স্বীকৃতি পেয়েছে গ্রামীণফোন।    

২০২০-২১ কর বছরে টেলিযোগাযোগবিভাগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছে টেক সার্ভিস লিডার এবং ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন।

সর্বোচ্চ করদাতাদের কার্ড এবং ক্রেস্টের মাধ্যমে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর।

নাগরিকদের উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক অবকাঠামোতে সরকারি ব্যয়ে গ্রামীণফোনের গুরুত্বপূর্ণ অবদানের জন্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইয়েন্স বেকারকে ট্যাক্স কার্ড, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

এর আগে, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ কর বছরের জন্য গ্রামীণফোন টেলিযোগাযোগ বিভাগে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পায়।

দেশের কর প্রশাসনের শীর্ষ সংস্থা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা অর্জন করতে পেরে কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন গ্রামীণফোনের সিএফও ইয়েন্স বেকার।

তিনি বলেন, আমরা শক্তিশালী গভর্নেন্স এবং ব্যবসার নৈতিক অনুশীলনের মাধ্যমে এই মাইলফলক অর্জনের পাশাপাশি জাতীয় কোষাগারে অবদান রাখতে পেরে এবং একটি স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে জাতির ক্ষমতায়নে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পেরে অত্যন্ত সম্মানিত ও গর্বিত। এই অর্জন আমাদের উৎকর্ষ সাধনে এনবিআর’র ডিজিটালাইজেশন ও অটোমেশনে এবং তাদের নিরলস সহযোগিতার প্রমাণস্বরূপ।

বিষয়:গ্রামীণ ফোন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…