গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে ব্যাপক ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে, স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অারও ২৫ জন।

শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাকারিয়া হোসেন জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা সেবা গ্রীণ লাইনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোচের ৬ জন যাত্রী নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি দল উদ্ধার কাজ করছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছে ওসি।

বিষয়:৬ জন নিহতগোপালগঞ্জসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…