অপরাধ

লক্ষ্মীপুরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর-মরদেহ

মহিউদ্দিন মুরাদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দাশের হাটের খাগুড়িয়া থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে দাশের হাট পুলিশ গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার আমেদ জানান, বুধবার ভোরে চরশাহী ইউনিয়নের খাগুড়িয়া গ্রামে গোলাগুলি চলছে বলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছায়।

ঘটনাস্থলে একটি সুপারী বাগান থেকে পুলিশ জাবেদ হোসেন মিন্টু নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। ওই সময় একটি এলজি, ৮ রাউন্ড গুলি, ১০টি গুলির খোসা, একটি রাম দা, দুইটি চাপাতি, তালা কাটার একটি কাটার মেশিন ও একটি মুখোশসহ বেশ কয়েকটি অস্ত্র সেখান থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মিন্টুর বিরুদ্ধে ৪টি ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়:লক্ষ্মীপুরলক্ষ্মীপুর-মরদেহ উদ্ধার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…