গুম, খুন, অপহরণের অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছেন র্যাবের মহাপরিচালক
র্যাবের মহাপরিচালক সংবাদ সম্মেলনে বিভিন্ন পুলিশ কর্মকর্তা উপস্থিত আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
র্যাবের আয়নাঘর ছিল স্বীকার করে বাহিনীর মহাপরিচালক বলেছেন, গুম কমিশনের তদন্তের স্বার্থে তা এখনো অবিকৃত অবস্থায় আছে। র্যাবের বিরুদ্ধে গুম, খুন, অপহরণের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগী ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন র্যাবের মহাপরিচালক। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় সংস্থাটি বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চুড়ান্ত বলে উল্লেখ করেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







