বিনোদন

গাড়ি উপহার পেয়ে ‘আবেগপ্রবণ’ ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

খুব শিগগিরই মুক্তি পাচ্ছে সালমান-ক্যাটরিনার ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। আর ছবি মুক্তির দিন যতই গড়াচ্ছে ততোই আবেগপ্রবণ হয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ।

অস্ট্রিয়া আর মরক্কোতে শুটিং শেষে ছবির পুরো টিম এখন আবুবাধিতে।  আর সেখানেই বড় একটা চমক পেলেন ক্যাটরিনা। এই ছবিতে ক্যাটরিনার কাজে নাকি দারুণ খুশি প্রযোজক আদিত্য চোপড়া। আর তাই হুট করে ক্যাটরিনাকে একটা গাড়ি উপহার দিয়ে ফেললেন!

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করছেন ক্যাটরিনা। সেখানে দেখা যাচ্ছে, ক্যাটরিনা কথা বলছেন ছবিটির পরিচালক আলী আব্বাস জাফরের সাথে।

 সেখানেই আদিত্যের পক্ষ থেকে ক্যাটরিনাকে ব্র্যান্ড নিউ কারটি বুঝিয়ে দেন জাফর।  ভিডিওতে দু’জনকেই বেশ আবেগী মনে হচ্ছিল।

 ক্যাটরিনা হুট করে জাফরকে জিজ্ঞেস করে বসেন- ছবির তো আর অল্প কিছুদিন বাকি। কেমন লাগছে?

‘এটা খুব আবেগময় একটা জার্নি ছিল, সেই সাথে আমার কাছে খুবই স্পেশাল কিছু। আশা করছি ক্রিসমাসে এই ছবি দিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবো’- জাফরের ঝটপট উত্তর।

চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে টাইগার জিন্দা হ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিষয়:আদিত্য চোপড়াক্যাটরিনা কাইফটাইগার জিন্দা হ্যায়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…