গাজীপুর

গাজীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী সহ ৫ জন নিহত

আহত ব্যক্তির পাশে থাকা চিকিৎসক ও স্বজনরা হাসপাতালে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা চলছে, পাশে স্বজনরা অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুর প্রতিনিধি : ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় কাভার্ড ভ্যান ও লেগুনার সংঘর্ষে তিন কলেজ ছাত্রীসহ ৫জন নিহত হয়েছে আহত হয়েছে আরো ৭জন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে মাস্টারবাড়ি এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের পেছনে রাজেন্দ্রপুর থেকে ছেড়ে আসা লেগুনা সজোরে ধাক্কা  দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  ঘটনাস্থলে ইকবাল সিদ্দিকী কলেজের তিন কলেজ ছাত্রীসহ ৪জন মারা যান। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে সাদিয়া আফরিন রিমী নামের অপর এক ছাত্রী মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

বিষয়:সড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…