অপরাধ

গাছের সাথে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

গাছের সাথে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার মূলজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে ৯ জন।

নিহতের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, টাঙ্গাইলের নাগরপুরের নিশ্চিতপুর এলাকার হাফিজুর রহমান (৩৫) ও তার মা হাসেনা বেগম (৫০)।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, দুপুরে নাগরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নিউ ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হাফিজুর ও তার মা হাসেনা নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে এবং বাসটি জব্দ; করা হয়েছে।

 

বিষয়:সড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…