খুলনা

গাঁজা সেবন নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন

খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধের স্থান থেকে উদ্ধার করা ধারালো অস্ত্র ও রক্তের দাগ, যা হত্যাকাণ্ডের তদন্তের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাঁজা সেবন নিয়ে বিরোধের জের ধরে খুলনার রূপসায় বন্ধুর ছুরিকাঘাতে সুমন শেখ (২৫) নামে অপর বন্ধু খুন হয়েছে।

শনিবার রাত পৌনে ৮টায় নৈহাটী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুমন নৈহাটী গ্রামের আবজাল হোসেন শেখ এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত একসাম পূর্বে গাঁজা সেবন নিয়ে সুমন ও মাহমুদুলের (২২) সাথে কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে আজ রাত ৮টা ৪০ মিনিটে নৈহাটী মোড়ের বসিরের দোকানের সামনে তারা আবারও বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহমুদুল উত্তেজিত হয়ে সুমনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সুমন মারাত্মকভাবে আহত হয়।

খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত জখম অবস্থায় সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এসএম রাজু আহমেদ ও রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনসহ থানার অন্যান্য অফিসার এবং ডিএসবি সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এছাড়া নিহত সুমনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিষয়:খুনগাঁজা সেবন
প্রতিবেদক

দানিয়েল সুজিত বোস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…