বাংলাদেশ

গণটিকার পঞ্চম দিনেও টিকাকেন্দ্রগুলোতে হাজারও মানুষ

টিকা কেন্দ্রে হাজারো মানুষ টিকা নিতে আসছে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

গণটিকা কেন্দ্রে মানুষ টিকা নিতে ভিড় করছে, স্বাস্থ্য সচেতনতা ও টিকাদান কার্যক্রম চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলমান গণটিকা কার্যক্রমের ৫ম দিনেও টিকাকেন্দ্রগুলোর সামনে ভিড় করেছে হাজারও মানুষ। দিনের পর দিন টিকা না পেয়ে অনেকেই আগের রাতেই সিরিয়ালে দাঁড়িয়েছেন। টিকাকেন্দ্রে নানা ধরনের অনিয়ম ও দুর্ভোগের অভিযোগ করেছেন সাধারণ মানুষ। 

কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, কেউ এসেছেন বিকেলে, কেউ সন্ধ্যায় আবার কেউবা মধ্যরাতে, উদ্দেশ্য করোনার টিকা আর টিকাকার্ড। বুধবার সকাল থেকেই লাইন হয়ে ওঠে দীর্ঘ থেকে দীর্ঘতর। বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্রগুলো নিয়েও আছে নানা অভিযোগ।

আজিমপুর মাতৃসদন ও শিশু হাসপাতাল কেন্দ্রে নিবন্ধন পাওয়াদের অনেকেও নির্ধারিত তারিখে এসে দ্বিতীয় ডোজ টিকা না পেয়ে ফিরে গেছেন।

কর্তৃপক্ষ বলছে, চলমান গণটিকা কর্মসূচির আওতায় প্রথম দুই দিনেই ৩২ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বিশেষ টিকাদান কর্মসূচি স্থগিত হতে পারে।

বিষয়:করোনা টিকাকরোনাভাইরাসগণটিকাপঞ্চম দিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…