রাজনীতি

খুলনায় আ. লীগের জয় দেখছেন কাদের

ওবায়দুল কাদের

ফাইল ছবি

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রাথীর জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা ঢাকায় বসে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ক্যু’র গুজব ছড়াচ্ছে।

মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনের পর এসব কথা বলেন।

এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়ার বয়স হয়েছে। কারাগারে তিনি অসুস্থ নন এটা বলা যাবে না।

‘তবে তার অসুস্থতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। জেল কোড অনুযায়ী তার চিকিৎসা করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন।’

বিষয়:ওবায়দুল কাদেরখুলনালিড নিউজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…