কক্সবাজার

খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে বিদেশে পাঠাতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপি খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে বিদেশে পাঠানোর বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায় বিএনপি।

শুক্রবার ২৬ নভেম্বর দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সেখানে গিয়ে বেগম জিয়া রাজনীতি করতে পারেন। যেটি এখন করছেন তারেক রহমান।

বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত এবং তার সাজা মওকুফ করা হয়নি উল্লেখ আসামি উল্লেখ করে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে গতকাল যে ভাষায় কথা বলেছেন, তাতে মনে হয়েছে বেগম জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে।

মন্ত্রী আজ বেলা সাড়ে ১২ টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান।

এ সময় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল উপস্থিত ছিলেন।

বিষয়:তথ্যমন্ত্রী
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…