রাজনীতি

খালেদার মুক্তি চেয়ে বিএনপির নতুন কর্মসূচি

খালেদার মুক্তি চেয়ে বিএনপির নতুন কর্মসূচি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এ কর্মসূচির মধ্যে রয়েছে: ৬ মার্চ, মঙ্গলবার, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি এবং ৮ মার্চ, বৃহস্পতিবার, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।

রোববার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ- প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

ওই মামলায় তার ছেলে তারেক রহমানসহ আরো পাঁচ আসামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেই সাথে খালেদা তারেকসহ সবাইকে মোট ২ কোটি ১০ লক্ষ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়।

বিচারিক আদালতের এই রায়ের পর থেকেই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

বিষয়:খালেদাখালেদা জিয়াচেয়ারপার্সনবিএনপি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…