আদালত

খালেদার জামিন স্থগিতের আদেশ অনুযায়ী এবার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল

খালেদার জামিন স্থগিতের আদেশ অনুযায়ী এবার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের আদেশ অনুযায়ী এবার লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। একই বিষয়ে বৃহস্পতিবার সকালে আর একটি লিভ টু আপিল করে দুদক।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বুধবার খালেদার জামিন রোববার পর্যন্ত স্থগিত করে এই সময়ের মধ্যে লিভ টু আপিল করতে বলেন।

গতকালের আদেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার লিভ টু আপিল করা হয় বলে জানান দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

গত ১২ মার্চ এই মামলায় খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আর এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

সেই সাথে খালেদা তারেকসহ সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়।

এই রায়ের পরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করেন খালেদা জিয়া।

বিষয়:খালেদা জিয়ালিড নিউজহাইকোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…