খবরের ভিডিও দেখাবে ফেসবুক

ফেসবুক খবরের নিজস্ব চ্যানেল নিয়ে আসছে। নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম ফেসবুক ওয়াচের মাধ্যমে খবর লাইভ সম্প্রচার করবে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে অনলাইন ও টিভি চ্যানেলগুলোর সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে ফেসবুক।
নিজস্ব প্রতিবেদনে না গিয়ে প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম থেকে ৩ মিনিট বা আরও লম্বা ভিডিও প্রতিবেদন চ্যানেলটিতে যুক্ত করা হবে। ফেসবুকের মাধ্যমে সংবাদ প্রচারের জন্য প্রয়োজনে প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের কাছে নির্দিষ্ট মূল্য দাবি করতে পারবে।

প্রথমে খবরের চ্যানেল শুধু যুক্তরাষ্ট্রেই চালু করা হবে। পরবর্তীকালে তা অন্যান্য দেশের গণমাধ্যমের সঙ্গে চুক্তি করে সেসকল দেশেও চালু করার পরিকল্পনা রয়েছে ফেসবুকের।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







