বিনোদন

কেটে গেল শঙ্কা, ঈদে মুক্তির মিছিলে ‘পরাণ’

একজন পুরুষ ও একজন নারী প্রেমের গল্পে মুগ্ধতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরুষ ও নারী প্রেমের গল্পের দৃশ্যে, তারা একে অপরের সাথে হাসিমুখে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘পরাণ’। তাই ঈদে এই সিনেমার মুক্তিতে আর কোনো বাধা রইলো না।

রবিবার সন্ধ্যায় সেন্সর বোর্ডের সদস্য চিত্রনায়িকা রোজিনা ‘পরাণ’ আনকাট সেন্সরের খবরটি নিশ্চিত করে জানান, পরাণ আনকাট সেন্সর দেয়া হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে রোজিনা বলেন, সেন্সর বোর্ডে ‘পরাণ’ দেখে খুব ভালো লেগেছে। বিশেষ করে রাজসহ প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছে।

ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে রায়হান রাফী বানিয়েছেন ‘পরাণ’। নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবিটির ঈদে মুক্তি নিয়ে কিছুটা সংশয় ছিল।

তবে সব শঙ্কা কেটে গেল। এদিকে মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে ‘পরাণ’ নিয়ে দর্শকের মধ্যে বাড়ছে আগ্রহ। ইতোমধ্যে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে চট্টগ্রামে।

‘পরাণ’ লাইভ টেক প্রযোজিত ছবি। এতে অভিনয় করেছেন মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহানসহ অনেকে। পরিচালক রাফী বলেন, সেন্সর থেকে ফোন করে প্রসংশা করেছে। আমরা ঈদে পরাণ মুক্তি দিচ্ছি।

বিষয়:পরাণরাজলিড বিনোদনসেন্সর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…