শিশু ধর্ষণের মতো ঘটনা দেশে বেড়েই চলেছে। শিশু ধর্ষণের মতো একটি ঘটনার সঙ্গে জড়িত এক লোকের ছবি এবার ফেসবুকে তুলে দিলেন নারী বিষয়ক ওয়েব পোর্টাল ওমেনচ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর। কেউ চিনলে এই ধর্ষককে ধরিয়ে দিতেও বললেন তিনি।
এক ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন।
সেখানে তিনি লিখেছেন, এ হচ্ছে সেলিম মিয়া, ধর্ষক, গাজীপুরে আট মাসের এক শিশুকে ধর্ষণ করেছে। কেউ চিনলে ধরিয়ে দিন। আজ এক সেমিনারে শিশুটির বাবা এসেছিল।









