কুড়িগ্রাম

কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

‘শিশু নির্যাতন মুক্ত স্কুল গড়ি, যৌন হয়রানিকে না বলি’- স্লোগানে কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে একযোগে শপথ নিলেন সহস্রাধিক শিক্ষার্থী।

শুক্রবার সকালে উলিপুর উপজেলার থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অবিভাবকদের এক সমাবেশে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ সমাবেশে উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, পৌর মেয়র তারিক আবু আলা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর আমিন প্রমুখ।

বাল্য বিয়ে, শিশু নির্যাতন, যৌন হয়রানী প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাকদের উদ্দেশ্যে সচেতনতামুলক বক্তব্য রাখেন বক্তারা।

বিষয়:বাল্য বিয়েযৌন হয়রানীশিশু নির্যাতন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…