কিশোরগঞ্জ

ভাইয়ের শূন্যস্থান পূরণে সৈয়দ আশরাফের বোনের মনোনয়ন সংগ্রহ

ভাইয়ের শূন্যস্থান পূরণে সৈয়দ আশরাফের বোনের মনোনয়ন সংগ্রহ

কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচনে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার মামাতো বোন।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে প্রার্থী হতে তার ভাই মেজর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলামও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গত ৩০ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসন থেকে টানা পঞ্চম বারের মতো নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ভোটগ্রহণের সময় তিনি অসুস্থ হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। গত ৩ জানুয়ারি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে এই আসনে নির্বাচন উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিষয়:কিশোরগঞ্জসেমি লিডসৈয়দ আশরাফ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…