কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বিনামূল্যে ছানি অপারেশন

কিশোরগঞ্জে বিনামূল্যে ছানি অপারেশন

জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচির আওতায় কিশোরগঞ্জে ৩শ’ চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করে কৃত্রিম লেন্স সংযোজন করেছেন কয়েকজন বিশিষ্ট চক্ষু চিকিৎসক। চার হাজারেরও বেশী রোগীকে দেয়া হয়েছে ব্যবস্থাপত্র ও চশমা।

দীন মোহাম্মদ ফাউন্ডেশনের এ উদ্যোগের সহযোগী ন্যাশনাল আই কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসুট্টা গ্রামের বিধবা নারী আসিয়া। অন্যের বাড়িতে কাজ করে কাটে তার দিন। একদিকে অনটন তার উপর অন্ধত্ব। দুই নাতি ছাড়া কেউ নেই এই বৃদ্ধার সংসারে। ভেবেছিলেন এই চোখে আর দেখতে পাবেন না কোন দিন। হঠাৎ করেই জানলেন তার এলাকাতেই চোখের অপারেশন করবেন বড় বড় ডাক্তাররা।

একই সথে পাকুন্দিয়া উপজেলার তিনটি জায়গায় দেওয়া হয় রোগীদের চিকিৎসা সেবা। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে খুশি রোগীরা।

রোগীদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে অপারেশন করা হয়। বিনামূল্যে অপারেশন করে দেয়া হয় ওষুধ ও চশমা। চিকিৎসা কার্যক্রম নিয়ে কথা বলেন আয়োজকরা। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

জটিল চক্ষু রোগে আক্রান্ত রোগীদের ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে এনে দেয়া হবে বিনামূল্যে চিকিৎসা।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-

প্রতিবেদক

সৌমিক আহমেদ

স�?টাফ রিপোর�?টার, চ�?যানেল আই নিউজ।

আরও →
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…