কাশ্মীরে সন্ত্রাসী হামলায় এয়ারফোর্স কমান্ডোসহ কয়েকজন হতাহত

কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনী মোতায়েন, এক সেনা সদস্যের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
কাশ্মীরের বান্দিপোরা জেলার হাজিনে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিংয়ে অংশ নেয়ার সময়ে সন্ত্রাসীদের হামলায় দুজন এয়ারফোর্স কমান্ডো নিহত হয়েছেন। বুধবার সকালে এই ঘটনা ঘটে। গোলাগুলিতে দুজন সন্ত্রাসীও নিহত হয়েছে।
এই ঘটনার পরপরই একটি গ্রামের একটি বাড়ি ঘিরে ফেলেছে নিরাপত্তাকর্মীরা। সেই বাড়িতেই সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে এবং সেখান থেকেই প্রথমে হামলা চালায় সন্ত্রাসীরা। এরপরই পাল্টা আক্রমণ চালায় সেনাবাহিনী।
বান্দিপোরার সিনিয়র পুলিশ অফিসার শেখ জুলফিকার এনডিটিভিকে জানান, এখনো অপারেশন চলছে।
এয়ার ফোর্স গার্ড কমান্ডোরা সেনাবাহিনীর কর্মকাণ্ডের অভিজ্ঞতা ও ট্রেনিংয়ের জন্য সেনাবাহিনীর সঙ্গে কাজ করছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







