বিনোদন

কার্ডি বি’র ভিডিওতে লতা মঙ্গেশকরের গান!

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর একটি ছবি যেখানে একজন নারী মডেল সুন্দরভাবে পোজ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী জনপ্রিয় র‍্যাপারদের মাঝে অন্যতম কার্ডি বি। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৮১ মিলিয়নেরও বেশি। সম্প্রতি এই তারকা টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন যেটির ব্যাকগ্রাউন্ডে শোনা গেছে লতা মঙ্গেশকরের ‘কলিও কা চামন’ গানটি।

১ ফেব্রুয়ারি শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে কার্ডি বি লিখেছেন, ‘একটি ঘোষণা আছে যেটি কাল জানাবো।’ ভিডিওতে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় কার্ডি বি-কে। সেই সময়ে বেজে ওঠে লতা মঙ্গেশকরের ‘কলিও কা চামন’ গানটি।

২ ফেব্রুয়ারি কার্ডি বি জানান, শুক্রবার আসছে তার নতুন গান ‘আপ।’ এই ঘোষণার কথাই প্রথম ভিডিওতে বলেছিলেন তিনি।

ভিডিওতে লতার গান শুনে উচ্ছ্বসিত কার্ডির ভারতীয় ভক্তরা। তারা লাইক ও কমেন্ট করেছেন। বহু ভক্ত শেয়ার করেছেন ভিডিওটি। ভক্তরা এখন অধির আগ্রহে অপেক্ষা করছেন কার্ডি বি’র নতুন গান ‘আপ’-এর জন্য। কইমই

বিষয়:কার্ডি বিলতা মঙ্গেশকরলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…