বিনোদন

কানের জন্য সেজেছেন দীপিকা

কানের জন্য সেজেছেন দীপিকা

দীপিকা পাড়ুকোন

ল’রিয়াল প্যারিসের শুভেচ্ছা-দূত হয়ে আজ বুধবার কানের লাল গালিচায় হাঁটবেন বলিউড তারকা দীপিকা পাড়ুকন। আর এর জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন দীপিকা। কান উৎসবের জন্য দীপিকার সাজসজ্জার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

লাল ফ্লোরাল প্রিন্টের ম্যাক্সি পোশাকে আজ কান মাতাবেন দীপিকা। রেড কার্পেটে হাঁটার আগেই কান শহরে ফটোশুট করেছেন দীপিকা। প্রথমে মার্টিনেজ হোটেলে সাদা পোশাকে স্নিগ্ধ রূপে কান শহর উপভোগ করার কথা জানান তিনি। এরপরই তাদের সমুদ্রের রঙে চোখ রাঙাতে দেখা যায় মেকআপ রুমে। সব শেষে পুরোপুরি প্রস্তুত হওয়ার পর এলিজাবেথ সল্টজম্যানের ডিজাইন করা লাল গাউন পরা ছবিটি শেয়ার করেন।

এর আগেও ২০১০ সালে কান উৎসবের লাল গালিচায় হেঁটেছিলেন দীপিকা। আজ রাতে কান উৎসবের পর্দা উঠবে। উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। এনডি টিভি।

সাগর পাড়ের হোটেলে দীপিকার স্নিগ্ধতা
ল’রিয়াল প্যারিসের ইন্সটাগ্রামে দীপিকার চোখের মেকআপ করার ছবিটি প্রকাশিত হয়
কানের লাল গালিচায় হাঁটার জন্য প্রস্তুত দীপিকা
লাল ফ্লোরাল গাউনে গর্জিয়াস দীপিকা
বিষয়:দীপিকা পাড়ুকোন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…