বাংলাদেশ

কাজী শাহেদ আহমেদের ৮০তম জন্মদিন

কাজী শাহেদ আহমেদ বক্তৃতা দিচ্ছেন, পেছনে বড় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী শাহেদ আহমেদ ৮০তম জন্মদিন উপলক্ষে বক্তৃতা দিচ্ছেন, পেছনে বড় ছবি ও ফুলের সাজসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক, প্রকাশক ও জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদের ৮০ তম জন্মদিন শনিবার।

জীবনের বেশিরভাগ অংশজুড়ে তিনি নতুন ধরনের উদ্যোগ নিয়ে চমক সৃষ্টি করেছেন। পত্রিকা, ব্যবসা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুতেই নতুনত্বের ছোঁয়া নিয়ে হাজির হয়েছেন তিনি। আজকের বাংলাদেশে প্রকাশিত পত্রিকায় যে আধুনিকতার উপস্থিতি তার শুরুই হয়েছিল কাজী শাহেদ আহমেদের সম্পাদনায় প্রকাশিত ‘আজকের কাগজ’ পত্রিকার হাত ধরে যা তৎকালীন মুক্তমত ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেও অগ্রণী ভূমিকা পালন করেছে।

কাজী শাহেদ আহমেদের জন্ম ১৯৪০ সালে, যশোরে। ইঞ্জিনিয়ারিং পাশের পর তিনি ১৪ বছর আর্মিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকরেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন প্ল্যাটুন কমান্ডারদের একজন। ১৯৭৯ সালে ‘জেমকন গ্রুপ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার ব্যবসায়ী জীবন শুরু। প্রকাশক ও সম্পাদক ‘খবরেরকাগজ’ ও ‘আজকেরকাগজ’। বাংলাদেশে প্রথমঅর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতা। তার অলাভজনক উদ্যোগের মধ্যে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ওকাজী শাহেদ ফাউন্ডেশন।

কাজী শাহেদ আহমেদের প্রথম গ্রন্থ ১৯৯৫ সালে প্রকাশিত ‘আমার লেখা’; ‘ঘরে আগুন লেগেছে’ বইটিও প্রকাশিত হয় ১৯৯৫সালেই। ২০১৩ সালে তার তেয়াত্তর বছর বয়সে প্রথম উপন্যাস ‘ভৈরব’ প্রকাশিত হয়। আত্মজীবনী ‘জীবনের শিলালিপি’ প্রকাশিত হয় ২০১৪ সালে। একই বছর প্রকাশিত হয় উপন্যাস ‘পাশা’।  ২০১৭ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘দাঁতে কাটাপেনসিল’। ২০১৮ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘অপেক্ষা। ইতোমধ্যে ইংরেজিতে অনূদিত হয়েছে ‘ভৈরব’ এবং তার আত্মজীবনীর ইংরেজি অনুবাদ প্রকাশের অপেক্ষায় আছে।

বিষয়:৮০তম জন্মদিনকাজী শাহেদ আহমেদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…