লাইফস্টাইল

ঈদে ঘরেই তৈরি করুন রেস্তোরাঁর স্বাদের কাচ্চি বিরিয়ানি

কাচ্চি বিরিয়ানি

কাচ্চি বিরিয়ানি

ঈদে যতই নাস্তা থাকুক, পোলাও বা বিরিয়ানি ছাড়া কি চলে? খাবার টেবিলে রাইস ডিস ভরা বিরিয়ানি দেখলে তো মন ভরেই, সুবাসেই অর্ধ ভোজন হয়ে যায়। এবার ঈদে সাহস করে নিজেই তৈরি করে ফেলুন কাচ্চি বিরিয়ানি। সব মশলা পারফেক্ট হলে ঘরেই তৈরি করা সম্ভব রেস্তোরাঁর স্বাদের কাচ্চি বিরিয়ানি। জেনে নিন সহজ রেসিপিটি।

উপকরণ
খাসির মাংস ২ কেজি
লবণ পরিমাণ মতো
তেল ১/২ কাপ
ঘি ১/৪ কাপ
মালাই ১/২ কাপ
আদা বাটা ১/৪ কাপ
রসুন বাটা ১ /৪ কাপ
টক দই ১/২ কাপ
জাফরান
দারচিনি গুড়া ১/২ চা চামচ
এলাচ গুঁড়া ১/২ চা চামচ
লবঙ্গ ৩/৪ টা
জায়ফল-জয়ত্রী গুঁড়া ১/২ চা-চামচ
শাহি জিরা ১/৪ চা চামচ
আস্ত দারচিনি ২/৩টা
সাদা গোলমরিচের গুঁড়া দেড় চামচ
কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ
পেস্তা বাদাম বাটা ১/৪ কাপ
তেজপাতা ৫/৬ টা
ছোট গোল আলু ১০টা
পেঁয়াজ বেরেস্তা ১ কাপ
আলুবোখারা ৭/৮ টা
কিশমিশ ১০/১৫ টা
কাঁচামরিচ ৫/৬ টা
বাসমতী চাল ১ কেজি

প্রস্তুত প্রণালী

  • মাংস ধুয়ে বড় টুকরা করে কেটে নিন।
  • দইয়ে দারচিনি গুড়া, এলাচ গুঁড়া, জর্দার রং মিশিয়ে দইটা মাংসের সাথে মেশান।
  • এরপর জয়ত্রী, সাদা গোলমরিচ, আদা-রসুন বাটাসহ বাকি সব মশলা ও তেল মাংসে মেশান।
  • বাসমতী চালটা লবণ মেশানো পানি দিয়ে আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।
  • আলুগুলো ভেজে সেদ্ধ করে নিন।
  • পেঁয়াজ বেরেস্তা করে নিন।
  • মশলা মাখানো মাংস রান্নার হাঁড়িতে ঢেলে নিন। তার উপর ভাজা আলু ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। তার উপর
  • আধা সেদ্ধ চাল সমান করে বিছিয়ে নিন। একদম উপরের লেয়ারে ঘি,মালাই,কিশমিশ, আলুবোখারা ও কাঁচামরিচ বিছিয়ে দিন।
  • এবার হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে বন্ধ করুন। ঢাকনার চারপাশ আটা দিয়ে বন্ধ করে দিন।
  • এবার চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপর হাঁড়িটি বসিয়ে দিন। অল্প আচে দেড় ঘণ্টার মতো রাখুন।
  • সালাদ দিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার কাচ্চি বিরিয়ানি।
বিষয়:ঈদের রেসিপিকাচ্চি বিরিয়ানিখাবারখাসির মাংসবিরিয়ানিমাংস
প্রতিবেদক

নুসরাত শারমিন

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…