রাজনীতি

করোনাভাইরাস: সংকটে বাংলাদেশের পাশে থাকবে চীন

বাংলাদেশ ও চীনের পতাকা একসঙ্গে ক্রস করে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও চীনের পতাকা একসঙ্গে ক্রস করে রাখা, আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে: চীনের কঠিন সময়ে যেমন বাংলাদেশ পাশে ছিল, তেমনি চীনও বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশেই থাকবে।

বুধবার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়ে, করোনা ভাইরাস মোকাবেলার সময়ে বাংলাদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে দাঁড়িয়েছেন সে কথা চীন সবসময় মনে রাখবে।

‘‘চীনা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে তাদের পরীক্ষিত বন্ধু তাদের হিসেবে বিবেচনা করে। চীন মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকট মোকাবেলায় সফল হবে।’’

বিষয়:করোনাকরোনাভাইরাসচীনবাংলাদেশ-চীন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…