জনপদ

করোনাভাইরাস: টাঙ্গাইলে স্বাস্থ্য সহকারীসহ নতুন ১১ জন শনাক্ত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন ধরনের ভাইরাসের কণিকা, মূলত করোনাভাইরাসের ডিজিটাল অ্যানিমেশন, যা ভাইরাসের গঠন ও সংক্রমণের প্রক্রিয়া দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীসহ নতুন করে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৬ জনে।

এদের মধ্যে মধুপুর উপজেলায় তিনজন, কালিহাতী উপজেলায় দুইজন, নাগরপুর উপজেলায় একজন, দেলদুয়ার উপজেলায় দুইজন, সদর উপজেলায় দুইজন এবং ঘাটাইল উপজেলায় একজন রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান: আক্রান্ত শনাক্তদের মধ্যে ১০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মৃত্যুবরণ করেছেন চারজন।

বিষয়:করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসটাঙ্গাইল
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…