বাংলাদেশ

করোনাভাইরাস: ছুটির সময়ে যেসব জরুরি পরিষেবা চালু থাকবে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শহুরে রাস্তায় কিছু মানুষ হাঁটছে, দোকানপাট বন্ধ রয়েছে, সাধারণ দিনচর্যা।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রাদুর্ভাবে সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং সাপ্তাহিক ছুটির এ সময়টাতে কোন জরুরি পরিষেবাসমূহ চালু থাকবে, তা জানি প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রী কার্যালয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে: করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং সাপ্তাহিক ছুটির এসময়ে, জনস্বার্থে জনসাধারণের চলাচল সীমিত থাকবে। জনগণের চলাচলে নিরুৎসাহিত করার এসময়টাতে জরুরি পরিষেবা এবং এর শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যে সমস্ত পরিষেবা স্বাভাবিক নিয়মে কাজ করবে সেগুলো হলো: বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট। চিকিৎসা সেবা, ঔষধ সরঞ্জাম পরিবহন এবং ঔষধ শিল্প সংশ্লিষ্ট। এছাড়াও রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্য দ্রব্য, দুধ, শিশু খাদ্য, দুগ্ধজাত দ্রব্য এবং পশুখাদ্য।  কৃষি ব্যবস্থাকে সচল রাখতে কৃষিপণ্য সার-কীটনাশক জ্বালানি, উৎপাদন এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দুগ্ধ পণ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন।বাংলাদেশের জরুরি পরিষেবা সংক্রান্ত সরকারি নোটিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি পরিষেবা কাজে নিয়োজিত কর্মী এবং যানবহন সাধারণ ছুটির এ সময়ে চলাচল করতে পারবে বলেও জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়: মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটি’র এসময়ে জনসাধারণের চলাচল সীমিতকরণ কার্যক্রম আগের মতোই চলবে।

বিষয়:করোনাকরোনাভাইরাসপ্রধানমন্ত্রী কার্যালয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…