ক্রিকেট

‘কখনও ভাবিনি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে আসব’

বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব আল হাসান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করে আইসিসি র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তরুণ অফস্পিনার বলেছেন, ভাবনার বাইরে ছিল এমন অর্জন।

‘আলহামদুলিল্লাহ। র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে আসতে পেরে খুব ভালো লাগছে। কখনও ভাবিনি ওয়ানডে ক্রিকেটের বোলিং র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে আসব। আমার কাছে খুব ভালো লাগছে।’

ক্যারিয়ারের শুরুতে মিরাজ পেয়েছিলেন ‘টেস্ট স্পেশালিস্ট’ তকমা। সেখান থেকে বেরিয়ে নিজেকে রাঙাচ্ছেন ৫০ ওভারের ক্রিকেটে। কীভাবে নিজেকে তৈরি করেছেন জানিয়েছেন সে কথাও।

‘ওয়ানডে ক্রিকেট যখন শুরু করলাম, চিন্তাই থাকত দলে কীভাবে অবদান রাখতে পারি, পারফর্ম করতে পারি। যে জায়গায় ফোকাস দিয়েছিলাম যে, ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আমাকে ইকোনমি ঠিক রাখতে হবে। যদি রান কম দেই, আমার খেলার সুযোগ বেশি থাকবে। দলের পরিস্থিতি ও পরিকল্পনা অনুযায়ী যদি খেলতে পারি, নিজের জন্য ভালো হবে ও দলের জন্য ভালো হবে।’

‘শুধু ছোট ছোট জিনিসগুলো চিন্তা করেছি এবং ছোট ছোট বিষয় নিয়ে কাজ করেছি। কোন জায়গাটা উন্নতি করলে দলের উপকার হবে, দলে খেলতে পারব, ওইসব জায়গা নিয়ে কাজ করেছি, কোচদের সাহায্য নিয়েছি।’ যোগ করেন মিরাজ।

বিষয়:বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমিরাজলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…