কক্সবাজার

কক্সবাজারের মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজারের মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়কে রামুর পেঁচার দ্বীপ এলাকায় যাত্রীবাহী মিনি বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত  হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

সোমবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: ‘রামুর পেঁচার দ্বীপ এলাকায় যাত্রীবাহী একটি মিনি বাস পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পরে ১ জন মারা যায়।

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়:কক্সবাজারটেকনাফমেরিন ড্রাইভসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…