রাজনীতি

ওবায়দুল কাদের জাতিকে হতাশ করেছে: রিজভী

ঐক্যফ্রন্ট-বঙ্গবন্ধুর আদর্শ-বিএনপি

রুহুল কবীর রিজভী

সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতিকে হতাশ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দলের সাথে কথা না বলে উপায় নেই বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে ব্রিফিং করেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। অন্যান্য বিষয়ের পাশাপাশি আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিএনপি নিয়ে মন্তব্যের সমালোচনা করেন রিজভী।

তিনি বলেন, নতুন সাধারণ সম্পাদককে নিয়ে আশার কথা,সম্ভাবনার কথা, নতুন গণতন্ত্রের উদ্দীপনার কথা শুনতে চেয়েছিলাম। কিন্তু পুরো জাতি একটা তিমির আচ্ছন্ন পরিবেশে পড়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। সেই পুরনো পথেই তারা হাঁটবেন। তাদের সাজানো, তাদের নির্বাচিত আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই নির্বাচন করবেন। সেটা নিয়ে কোনো আলোচনা হবেনা। সেটাই হলো আগামী নির্বাচন নিয়ে অত্যন্ত আশঙ্কার বিষয়।

বাংলাদেশ ইসলামিক পার্টির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে কিছু প্রস্তাবনা তুলে ধরেন তিনি। সংলাপ বিষয়েও কথা বলেন তিনি, জনগণ এমন একটা নির্বাচন কমিশন চায় যারা নিশ্চিত করবে যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, আগেই ব্যালট বাক্স ভর্তি হয়ে থাকবে না, তাকে ভোট কেন্দ্রে যেতে কোনো বাধার মুখে পড়তে হবে না। সে যাকে ভোট দেবে সেটা তার পক্ষেই কাউন্ট হবে। তারা মুখে যাই বলুক- অন্তরে বিশ্বাস করে যে এদেশে প্রধান বিরোধী দল হলো বিএনপি। কাজেই তাদের রাষ্ট্র পরিচালনা করতে হলে কথা বলতে হবে। যারাই জনগণের সমর্থনপুষ্ট তাদের সবার সঙ্গে কথা বলেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। তারা কখন কথা বলবে সেটা নির্ভর করবে আমরা কত দ্রুত আন্দোলন গড়ে তুলতে পারবো তার উপর।

বিএনপির কারাবন্দী কয়েকজন নেতার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

বিষয়:বিএনপিরুহুল কবির রিজভী
প্রতিবেদক

পরাগ আজিম

পরাগ আজিম

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…