তুচ্ছ ঘটনায় এসিড দগ্ধ ৬ জন

আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন, আহতদের দেখভাল করছে চিকিৎসক ও স্বজনরা, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও স্বজনরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রাম দক্ষিণ সন্দ্বীপের শিবের হাটে ব্যাটারির দোকানের মালিকের ছোড়া এসিডে ৬ জন মারাত্মক আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
গতকাল দুপুরে দক্ষিণ সন্দ্বীপের শিবের হাটের মানিক ব্যাটারির মালিক মানিকের ছেলে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার মধ্যে ব্যাটারির বানানোর কাজে ব্যবহার করা এসিড ছুড়ে মেরে পাঁচজনকে ঝলসে দেয়।
আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে নেয়া হয়। আহতদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে জখম হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







