এরশাদকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের ত্রাণ দিলেন এমপি খোকা

এমপি খোকা রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণ করছেন, এরশাদ উপস্থিত আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা।
বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সঙ্গে নিয়ে তিনি কক্সবাজারের উখিয়া, টেকনাফ, শ্যামলপুর ও পলাশপুরসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেন।
এসময় তারা কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীর মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রী-পিছ, বাচ্চাদের পোশাক, জুতা, মশারি, চাল, তেল, চিনি, লবণ, বিস্কুট ও চিড়াসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ব্যানারে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন অাহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ, মেজর খালেদা আক্তার (অবঃ), চট্টগ্রামের সংসদ সদস্য মাহজাবিন মোর্শেদ, চকোরিয়ার সংসদ সদস্য মৌলভি ইলিয়াস, কক্সবাজারের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোরশেদারা হক, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ ইফতেকার আহসান (হাসান) প্রমুখ।







