বিনোদন

এই সম্মাননা আমার একার নয়, সারা বাংলাদেশের: ববিতা

‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

এই সম্মাননা আমার একার নয়, সারা বাংলাদেশের: ববিতা

কলকাতার ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’-এর ১৭তম আসরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতাকে আজীবন সম্মাননা দেয়া হচ্ছে। বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্যই ববিতাকে এই সম্মাননা দেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’-এর বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।

সম্মাননা প্রসঙ্গে ববিতা চ্যানেল আই অনলালাইনকে বলেন, এই আজীবন সম্মাননা আন্তর্জাতিক অঙ্গনের এক বিরাট স্বীকৃতি। এই সম্মাননা আমার একার নয়, সারা বাংলাদেশের।

তিনি আরো বলেন, বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার প্রতি আমি কৃতজ্ঞ, তারা আমাকেই এবার নির্বাচিত করেছেন এই সম্মাননায় ভূষিত করার জন্য। আমার অভিনিত ‘অশনি সংকেত’ আমাকে আন্তর্জাতিক অঙ্গনে বিরাট এক স্বীকৃতি এনে দিয়েছিল। এই সম্মাননাটি যেন আমার জীবনে ‘অশনি সংকেত’-এর ভূমিকা আরও পরিপূর্ণ করে তুলেছে।

অশনি সংকেত মুক্তির ৪৫ বছর পর নন্দিত নায়িকা ববিতাকে ভারত থেকে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’-এর বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ‘ভার্সেটাইল মিডিয়া’র কর্ণধার আরশাদ আদনান।

ববিতা জানান, ২ জুন বিকেলে কলকাতার নজরুল মঞ্চে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে। সেজন্য ১ জুন কলকাতা উড়াল দেবেন তিনি। ফিরে আসবেন ৩ জুন।

ছবি: সংগৃহিত

বিষয়:অশনি সংকেতআজীবন সম্মাননাববিতালিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…