বিনোদন

উচ্ছ্বসিত শাকিব খান

উচ্ছ্বসিত শাকিব খান

ব্যবসায়িকভাবে সফল ও দর্শকপ্রিয় ছবি উপহার দেয়ার পর এবার সম্মাননা ঘরে তোলা শুরু করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও প্রযোজক শাকিব খান।

গেল ২১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত টিএম ফিল্মস নিবেদিত ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’-এ শাকিব প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ সেরা ছবি, জনপ্রিয় বিভাগে সেরা নায়কসহ পাঁচটি বিভাগে সম্মাননা অর্জন করেছে।

মুক্তির পাঁচ মাসের মাথায় নিজের অভিনীত ও প্রযোজিত দ্বিতীয় ছবির এমন অর্জনে উচ্ছ্বসিত এ নায়ক। চ্যানেল আই অনলাইনকে শাকিব খান বলেন: এটা নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের ও অনুপ্রেরণার এই জন্য যে মুক্তির পরপরই ছবিটি দর্শক ভালোবাসা দিয়ে লুফে নিয়েছে। ব্যবসায়িকভাবেও আমাকে সন্তুষ্ট করেছে।

বাঁ থেকে এমডি ইকবাল (সহ-প্রযোজক), ইমরান, শাকিব খান, ইমন, তৌহীদ হোসেন

চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে এবং বিভিন্ন বিভাগে সম্মাননা অর্জন করছে। তিনি বলেন, এ ছবির পাগল মন, আগুন লাগাইলো গানগুলোও জনপ্রিয়তা পেয়েছে। সেগুলোও সম্মাননা পাওয়ার মতো। আমার বিশ্বাস আগামীর আরও বিভিন্ন আয়োজন থেকে ‘পাসওয়ার্ড’ সম্মাননা বয়ে আনবে।

শাকিব খান বলেন, আমি সত্যিই ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। কৃতজ্ঞতা আমার দর্শকের কাছে, যারা আমাকে প্রতিনিয়ত ভালো কাজ করবার শক্তি ও সাহস যোগায়। তাদের সাহস ও ভালোবাসা নিয়ে আগামীতে আরও ভালো কাজ নিয়ে আসছি।

‘পপুলার সিনেমা’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে ‘পাসওয়ার্ড’। একইসঙ্গে ‘মোস্ট পপুলার অ্যাকটর’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন সুপারস্টার শাকিব খান। ওই ছবিতে অভিনয়ের কারণে ‘সেরা পার্শ্ব অভিনেতা’র অ্যাওয়ার্ড পেয়েছেন চিত্রনায়ক ইমন। এছাড়া পাসওয়ার্ডে ‘সোয়াগ দে’ গানটিতে প্লে-ব্যাকের জন্য সেরা গায়ক হয়েছেন ইমরান মাহমুদুল। সাথে সাথে ‘পাসওয়ার্ড’ ছবি দিয়ে সেরা ভিডিও এডিটর (সম্পাদনা) হিসেবে অ্যাওয়ার্ড উঠেছে তৌহীদ হোসেন চৌধুরীর হাতে।

বিষয়:ইমনইমরানপাসওয়ার্ডলিড বিনোদনশাকিব খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…